ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড: ইমতিয়াজ

  • আপডেট সময় : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 90
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় চরাঞ্চলের মধ্যে চাঁদপুরের ২২টিসহ ৩৯ ভোট কেন্দ্র এলাকায় কোস্টগার্ড ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাঁ বাজার কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্টগার্ড ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং করবে। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭ ও চাঁদপুর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় ২২টি সহ ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।

কমান্ডার ইমতিয়াজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়সী, পেশা ও শ্রেণির নারী-পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের ‘হ্যাঁ’ ভোট প্রদানের উদ্বুদ্ধকরণের প্রচারণা চলমান রেখেছি।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তার দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ‘ইনশাআল্লাহ’।

এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লে. কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসব প্রমুখ।

এদিকে ঈদগাঁ বাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড: ইমতিয়াজ

আপডেট সময় : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬