ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

তোমাকে দেখি

  • আপডেট সময় : ০৭:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 915
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আমি দূর থেকেই তোমাকে দেখতে চাই

তুমি কেমন আছো- কেমন থাকো-

কেমন ছিলে তা শুধু দূর থেকেই জানতে চাই

                      আমি কান পেতে রাখি

এক ঝলক দমকা হাওয়ায়

      ওরা চুপি চুপি আমাকে বলে

          তুমি ভালো আছো,

যেমনটি তুমি চেয়েছো

ফুলতোলা রেশমী চাদরে...কিংবা

পাতাবাহার রিনঝিন চুরির আড়ালে

                   তুমি ভালো আছো,

রাতের নিস্তব্ধতায় চাতকের আর্তনাদে

কখনও ভাঙ্গেনি তোমার ঘুম

তুমি গভীর নিদ্রায় মগ্ন,

শাল পিয়ালের বনে

পাতা ঝরার ছমছম কাটা দেওয়া শব্দে

এতটুকু বিভ্রান্ত করেনা তোমাকে, 

তুমি ঘুমিয়ে আছো

চৈতালী দুপুরে প্রচন্ড তাপদাহে,

আমি জানি তুমি ভালো আছো

        তোমার পৃথিবীতে...

যেমনটি ছিলে সবসময়,

আমি দূর থেকেই তা অনুভব করি-

জানি তুমি ভালো আছো...তাই আমি

দূর থেকেই শুধু তোমাকে দেখি...।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তোমাকে দেখি

আপডেট সময় : ০৭:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
আমি দূর থেকেই তোমাকে দেখতে চাই

তুমি কেমন আছো- কেমন থাকো-

কেমন ছিলে তা শুধু দূর থেকেই জানতে চাই

                      আমি কান পেতে রাখি

এক ঝলক দমকা হাওয়ায়

      ওরা চুপি চুপি আমাকে বলে

          তুমি ভালো আছো,

যেমনটি তুমি চেয়েছো

ফুলতোলা রেশমী চাদরে...কিংবা

পাতাবাহার রিনঝিন চুরির আড়ালে

                   তুমি ভালো আছো,

রাতের নিস্তব্ধতায় চাতকের আর্তনাদে

কখনও ভাঙ্গেনি তোমার ঘুম

তুমি গভীর নিদ্রায় মগ্ন,

শাল পিয়ালের বনে

পাতা ঝরার ছমছম কাটা দেওয়া শব্দে

এতটুকু বিভ্রান্ত করেনা তোমাকে, 

তুমি ঘুমিয়ে আছো

চৈতালী দুপুরে প্রচন্ড তাপদাহে,

আমি জানি তুমি ভালো আছো

        তোমার পৃথিবীতে...

যেমনটি ছিলে সবসময়,

আমি দূর থেকেই তা অনুভব করি-

জানি তুমি ভালো আছো...তাই আমি

দূর থেকেই শুধু তোমাকে দেখি...।।