ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দাম কমেছে স্বর্ণের

  • আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০১৭
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৫ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১ ক্যারেট স্বর্ণে ১ হাজার ১০৭, ১৮ ক্যারেট ও সনাতন স্বর্ণে ৮১৫ টাকা কমানো হয়েছে। এছাড়া রূপার দাম কমেছে প্রতি ভরিতে ৫৮ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও ভরিতে ৮১৬ টাকা থেকে এক হাজার ১০৮ টাকা পর্যন্ত কমেছে। এর আগে টানা কয়েক দফা স্বর্ণের দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।  সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ (১১.৬৬৪ গ্রাম) ৪৫ হাজার ৮৯৮ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত এই স্বর্ণ ভরিতে ৪৭ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছিল। এর আগে সর্বশেষ ৯ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।
জুয়েলার্স সমিতি জানিয়েছে, সোমবার থেকে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৮৫৬ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।
রোববার পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ৪৪ হাজার ৯৬৫ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৩৯ হাজার ৪৮৩ টাকায় বিক্রি হচ্ছিল।
পরিবর্তিত দর অনুযায়ী সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ২৪ হাজার ৮৪৪ টাকায়, যা এতদিন ২৫ হাজার ৬৬০ টাকায় পাওয়া যাচ্ছিল।
স্বর্ণের সাথে রুপার দামও ভরিতে ৫৮ টাকা কমেছে।
সোমবার থেকে প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত এই রুপা ভরিতে এক হাজার ১০৮ টাকায় বিক্রি হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাম কমেছে স্বর্ণের

আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০১৭