ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশিষ্ট বিএনপি নেতা জসিম উদ্দিনের বাসভবনে জর্জিয়া বিএনপির জমকালো ঈদ পুনর্মিলনী

  • আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- জর্জিয়া শাখা’র ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিশিষ্ট বিএনপি নেতা জনাব জসিম উদ্দিনের অভিজাত বাসভবনে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির সভাপতি শাহনেওয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না-সহ শাখার শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক এবং শাহনূর রহমান। প্রবাসের মাটিতে সম্পূর্ণ দেশীয় আমেজে আয়োজিত এই অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দলবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজক জনাব জসিম উদ্দিনের আতিথেয়তায় নেতাকর্মীরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রবাসে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সবশেষে অত্যন্ত আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমকালো নৈশভোজের মধ্য দিয়ে জর্জিয়া বিএনপির এই চমৎকার ঈদ পুনর্মিলনীর সফল সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশিষ্ট বিএনপি নেতা জসিম উদ্দিনের বাসভবনে জর্জিয়া বিএনপির জমকালো ঈদ পুনর্মিলনী

আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬