বিশিষ্ট বিএনপি নেতা জসিম উদ্দিনের বাসভবনে জর্জিয়া বিএনপির জমকালো ঈদ পুনর্মিলনী
- আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 314
মীর আহাম্মদ মীরু, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- জর্জিয়া শাখা’র ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিশিষ্ট বিএনপি নেতা জনাব জসিম উদ্দিনের অভিজাত বাসভবনে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির সভাপতি শাহনেওয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না-সহ শাখার শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক এবং শাহনূর রহমান। প্রবাসের মাটিতে সম্পূর্ণ দেশীয় আমেজে আয়োজিত এই অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দলবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজক জনাব জসিম উদ্দিনের আতিথেয়তায় নেতাকর্মীরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রবাসে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সবশেষে অত্যন্ত আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমকালো নৈশভোজের মধ্য দিয়ে জর্জিয়া বিএনপির এই চমৎকার ঈদ পুনর্মিলনীর সফল সমাপ্তি ঘটে।




















