ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

তিন মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে ব্যাংকের পরিচালকরা

  • আপডেট সময় : ০৩:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাংক কোম্পানি আইনে পরিচালিত ব্যাংকে একই পরিবারের চারজনকে পরিচালক নিয়োগের বিধান যুক্ত করে আইনটি সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে।
এতে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা তিন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ সুযোগ রয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকরা তিন বছর করে দুই মেয়াদে টানা ছয় বছর পরিচালক থাকতে পারেন। দুই মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে আবারো তিন বছরের জন্য পরিচালক হতে পারেন। আইন সংশোধন হলে তিন বছর করে একটানা তিন মেয়াদে টানা ৯ বছর তারা পরিচালক থাকতে পারবেন। ৯ বছর মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে পুনর্নিয়োগের সুযোগ পাবেন। মন্ত্রিপরিষদসচিব বলেন, তিন বছর বিরতি দিয়ে আমৃত্যু পরিচালক থাকতে আইনে কোনো বাধা নেই।

ব্যাংক মালিকদের দাবি ছিল, যারা ব্যাংক প্রতিষ্ঠা করেন, তাদের যেন ভূমিকা রাখার সুযোগ থাকে। বাংলাদেশ ব্যাংকও সম্মতি দিয়েছে। বর্তমানে এক ব্যাংকে একই পরিবার থেকে দুজনের বেশি পরিচালক করার সুযোগ নেই। ওই ধারা সংশোধন করে একই পরিবার থেকে চারজন পারিচালক করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদসচিব জানান। ১৯৯১ সালে ব্যাংক কোম্পানি আইন পাস হওয়ার পর থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকদের মেয়াদ সম্পর্কিত ধারাটি পাঁচবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২০১৩ সালে ধারাটি সংশোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে ব্যাংকের পরিচালকরা

আপডেট সময় : ০৩:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭