ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 55
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী  ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। 

মাহদী আমিন পোস্টে লিখেন, গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026-এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তার দুরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে।

তিনি আরও জানান, একটি কঠিন সময়ে যখন দেশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল এবং মানুষের ভোটের অধিকার ছিল না, তখন তারেক রহমান অটল বিশ্বাস ও সাহস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তারই আন্তর্জাতিক স্বীকৃতি এই ‘টাইম ১০০’ তালিকা।

উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা লিখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। স্মরণকালের শ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন, যেদিন ফিরেছেন সেদিনই তিনি বলেছিলেন ‘আই হ্যাভ এ প্লান’।

মাহদী আমিন আরও জানান, তারেক রহমান কেবল একজন নেতাই নন, তিনি বাংলাদেশের মানুষের আশার প্রতীক। তার এই অর্জন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের। আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬