ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান

  • আপডেট সময় : ১২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজপথে জ্বালাও-পোড়াও এর আন্দোলন ছেড়ে দেশ ও জনগণের জন্য কাজ করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বিএনপি যতই আন্দোলন করুক, গণতন্ত্র রক্ষার স্বার্থে বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ করেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে ফরিদপুরে কবি জসীমউদদীন হলে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মরহুম এস এম নুরুন্নবী স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা।

মরহুম এসএম নুরুন্নবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অারো বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মরহুমের সহধর্মিণী আনোয়ারা বেগম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু, সাংবাদিক অধ্যাপক শাজাহান, প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ, চিত্তরঞ্জন সাহা প্রমুখ।

বক্তারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনে প্রয়াত এসএস নুরুন্নবীর অবদান তুলে ধরেন। একজন সৎ, আদর্শবান সংগঠক হিসেবে ফরিদপুরবাসী তাকে প্রতি বছর স্মরণ করবে বলেও আশা করেন বক্তরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান

আপডেট সময় : ১২:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭