ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা

  • আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করার অপরাধে নাটোর ইসলামী হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার অভিযান পরিচালনা করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, শহরের চকরামপুর এলাকায় ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনাকালে অপারেশন থিয়েটারসহ হাসপাতালের বিভিন্নস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ পরিলক্ষিত হয়।

এ সময় অপারেশন থিয়েটারে ব্যবহৃত যন্ত্রপাতিও ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। অভিযানকালে হাসপাতালের ম্যানেজার মো. সোলায়মানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ দায় থেকে অব্যাহতি লাভ করে।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬