ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট বিভাগে শনিবারের এইচএসসি পরীক্ষা যথাসময়ে

  • আপডেট সময় : ১১:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বৈরি আবহাওয়া ও কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও সিলেট বিভাগে শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আপাতত পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা নেই বলে মত দিয়েছেন বিভাগের চার জেলার জেলা প্রশাসকরা।

শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট থেকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে মাঠপর্যায়ের অবস্থা জানতে বিভাগের চার জেলার জেলা প্রশাসকের কাছে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হয়।

জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা নেই।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে অবহিত করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট বিভাগে শনিবারের এইচএসসি পরীক্ষা যথাসময়ে

আপডেট সময় : ১১:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬