ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ রিয়াদ বিমানবন্দর চালু হলেও ফিরছে না বিমানের স্বাভাবিক ফ্লাইট

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

  • আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার কাউখালী ও সদর উপজেলায় আজ পাহাড় ধ্বস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন ও ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন।

এ সময় তিনি তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০ টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এবং সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে সেবামুলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। দুর্যোগকালে তিনি সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান। সংকটময় মুহুর্তে সেনাবাহিনী পাশে থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি উল্লেখ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬