ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভুটান

  • আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দ্রুত কমে যাওয়া জন্মহার ও উন্নত সুযোগের খোঁজে তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতার মধ্যে জনসংখ্যা সংকট মোকাবিলায় পরিবারগুলোকে আরও সন্তান নিতে নগদ প্রণোদনা দিচ্ছে হিমালয়ের ছোট্ট দেশ ভুটান।

গত এক দশকে দেশটিতে বার্ষিক জন্মহার এক-চতুর্থাংশেরও বেশি কমে গেছে। একই সময়ে দেশ ছেড়ে তরুণদের বিদেশে চলে যাওয়ার প্রবণতাও বেড়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভুটান ব্রডকাস্টিং সার্ভিস জানায়, প্রধানমন্ত্রী শেরিং তোবগে জনসংখ্যা হ্রাসকে বারবার ‘অস্তিত্বের সংকট’ বলে উল্লেখ করেছেন।

সরকার গত জুনে ‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচির চালু করে।

কর্মসূচির ভূমিকায় তোবগে লিখেছেন, ‘তথ্য-প্রমাণ স্পষ্ট যে ভুটানে প্রজনন হার এখন জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি বা তারও নিচে নেমে গেছে।’

এই কর্মসূচির আওতায় তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য তিন বছর বয়স পর্যন্ত মাসে ১০৫ মার্কিন ডলার করে দেওয়া হবে।

৩৫ বছর বয়সী সরকারি কর্মকর্তা খান্দু ওয়াংমো এই উদ্যোগকে স্বাগত জানালেও শুধু নগদ অর্থ দিয়ে পরিবারগুলোকে আরও সন্তান নিতে উৎসাহিত করা সম্ভব হবে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। কারণ এটি পরিবারগুলোকে তিন বা তার বেশি সন্তান নিতে উৎসাহিত করবে।’

তবে তিনি বলেন, ‘সন্তান লালন-পালন, বাসস্থান ও শিশুর দেখাশোনার ব্যয় বেশি হলে, শুধু নগদ বেশি প্রভাব ফেলবে না।’

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত এই দেশের জনসংখ্যা ৮ লাখেরও কম। তাই বিষয়টি দেশটির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভুটানে প্রতি নারীর সন্তান জন্মদানের হার কমে প্রায় ১ দশমিক ৮-এ নেমে এসেছে। এটি জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় মাত্রার নিচে। একই সঙ্গে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত বর্তমানে প্রায় ৬ শতাংশ থেকে ২০৫০ সালের মধ্যে ১৭ শতাংশে পৌঁছাতে পারে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভুটান

আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬