ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বন্যা দুর্গতদের সহায়তা করবে বিসিবি

  • আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 14
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবানসহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টানা বর্ষণে চট্টগ্রামের বহু রাস্তঘাট ডুবে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হবার পাশাপাশি ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তীব্র জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়েছে। অন্যদিকে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ অঞ্চলজুড়ে লাখ লাখ মানুষ আটকা পড়েছে।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বন্যা দুর্গতদের সহায়তার কথা জানান বর্তমানে এডিনবরায় থাকা বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি লিখেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবানসহ দেশের বহু এলাকা এখন জলমগ্ন। লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে আটকা পড়েছেন। অগণিত মানুষ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি আমরা সংহতি জানাচ্ছি।’

তিনি আরও লিখেন, ‘বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা অবশ্যই সাধ্যমতো সবকিছু করব। আমি আশা করি এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত আমি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুঃস্থদের পাশে দাঁড়ানোর এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখার আহ্বান জানাচ্ছি।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যা দুর্গতদের সহায়তা করবে বিসিবি

আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬