ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শুরু হচ্ছে বিসিবি লেভেল-২ কোচিং কোর্স

  • আপডেট সময় : ১১:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘লেভেল ২ কোচিং কোর্স’ শুরু হচ্ছে। ২০ জুলাই কোর্সটি শেষ হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী এই কোর্সটি পরিচালনা করবেন আইসিসি লেভেল-৩ কোচ এডুকেটর বিনোদ কুমার দাস। কোর্সে মোট ৩২ জন অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। এরমধ্যে বাংলাদেশ পুরুষ দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুইজন সাবেক খেলোয়াড় আছেন।

পাশাপাশি বিসিবির কোচ এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাও এই কোর্সে অংশ নিবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামীকাল শুরু হচ্ছে বিসিবি লেভেল-২ কোচিং কোর্স

আপডেট সময় : ১১:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬