ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক রহমত শাহ

  • আপডেট সময় : ০৯:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার রহমত শাহকে টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমাতুল্লাহ শাহিদি এই পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পর এসিবি নতুন অধিনায়কের নাম ঘোষনা করলো।

বোর্ডের এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘টেস্ট ও ওয়ানডে উভয় ফর্মেটে দীর্ঘদিন ধরে রহমত সহ-অধিনায়কের ভূমিকা পালন করে আসছিল। যে কারনে নেতৃত্বের দিক থেকে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।’

হাশমাতুল্লাহ শাহিদির অধীনে পাঁচ বছরে আফগানিস্তান ৫৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ রয়েছে। এছাড়া ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে শাহিদির অধীনে আফগানরা চারটি স্মরণীয় জয় পেয়েছে।

যদিও টেস্ট অধিনায়ক হিসেবে তার রেকর্ড ততটা ভাল নয়। সাত ম্যাচে তার নেতৃত্বে আফগানিস্তান একটি জয়, একটি ড্র ও পাঁচটিতে পরাজিত হয়েছে।

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের মাধ্যমে আফগানিস্তান পরবর্তী মিশনে মাঠে নামবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান ৮ম স্থানে রয়েছে। আগামী বছর বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শীর্ষ দশের মধ্যে অবস্থান ধরে রাখতে হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক রহমত শাহ

আপডেট সময় : ০৯:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬