ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পত্নীতলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০৮:১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সরেজমিন ঘুরে, স্থানীয় এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, ২১ মে রোববার সকাল ১০টার দিকে উপজেলার পতœীতলা ইউনিয়নের সন্তোষপাড়া-কঞ্চিপুকুর গ্রামের মাঝমাঝি  মাঠের একটি আম বাগানের পাশ থেকে স্থানীয় লোক জন মৃত দেহটি দেখতে পায়।

পরে এ খবরটি ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। মরদেহটির আনুমানিক বয়স ৪০-৪৮ বছর। লাশের পড়নে লাল রঙের হাফ প্যান্ট ও ভিতরে কালো-গাঢ় সবুজ রঙের আনডার হাফ প্যান্ট ও গায়ে সাদা রঙের সেন্ডল গেঞ্জি রয়েছে।

এছাড়া ওই মৃত দেহটির পাশে দুইটি লাল গামছা ও কালো রঙের ফুল হাতা দুইটি গেঞ্জি পড়ে ছিল। মরদেহটির পিঠে আঘাতের একটি চিহ্ন, বাম হাতে পুরানা পোড়া দাগ, ডান হাতের কব্জির উপরে প্রায় ৪ ইঞ্চি চামড়া উঠে গেছে ও মাজায় কালো রঙের নীল (ডোর/কার) এর সাথে একটি চাবি বাঁধা আছে।

পুলিশের ধারণা, পরিকল্পিত ভাবে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে। এলাকাবাসীর ধারণা, ২/১ দিন পূর্বে কোথাও হত্যার পর এ মাঠে ফেলে রাখা হয়েছে লাশটি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত লাশটির পরিচয় না মিললে নওগাঁ জেলা মর্গে প্রেরণ করা হইবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭