ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাদির মৃত্যুর আগেই অভিজিৎ বলেছিলেন: পরিবারের কষ্টই বেশি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ: সচেতনতা বাড়ানোর আহ্বান, মানসিক সুস্থতায় প্রয়োজন সহমর্মিতা ও কার্যকর উদ্যোগ দিল্লিতে বিক্ষোভ ঘিরে গণগ্রেফতার হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার তদন্তে আত্মঘাতী পরিকল্পনার তথ্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম বাংলাদেশের হিরা আহত শ্রমিকদের সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার: শ্রমমন্ত্রী এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ভাবছে দিল্লিতে বিক্ষোভের সময় মমতা, কেজরিওয়ালসহ একাধিক নেতা আটক

ইতালিতে হামলার শিকার বাঁধন: দেশে ফিরে টিমের বর্জনের আক্ষেপের কথা জানালেন অভিনেত্রী

  • আপডেট সময় : ১০:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে ইতালি গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত মঙ্গলবার মেস্ত্রে শহরে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী ইতালিতে এ ঘটনায় মামলা দায়ের করেন। বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত বলে মন্তব্য করেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন বাঁধন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, হামলার পর ইতালিতে অবস্থানরত তার সিনেমার টিমের সদস্যরা তাকে একরকম বর্জন করেছেন। তিনি বলেন, আমার টিম আমাকে ডিজওন করেছে এবং উৎসবের বাকি দিনগুলোতে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার পথেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এই কঠিন সময়ে সহশিল্পী সুনেরাহ, জায়নিন এবং জায়নিনের মায়ের কাছ থেকে তিনি পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঁধনের ভাষ্যমতে, হামলার ঘটনার পরপরই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক লিডোতেই তার থাকার বিশেষ ব্যবস্থা করেছিলেন।

দেশের মানুষ ও প্রবাসীদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের মানুষ, সরকারি-বিরোধী দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে অকুন্ঠ সমর্থন ও সাহস জুগিয়েছেন, তা তার মনে চিরস্থায়ী হয়ে থাকবে। চরম প্রতিকূলতার মাঝেও যারা তার জন্য অপেক্ষা করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে হামলার শিকার বাঁধন: দেশে ফিরে টিমের বর্জনের আক্ষেপের কথা জানালেন অভিনেত্রী

আপডেট সময় : ১০:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬