ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল

  • আপডেট সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এসব ভূকম্পনের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। পরপর তিনটি ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর ঠিক এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

সবশেষে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। এই শেষ ভূকম্পনের প্রভাবেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরপর তিনটি ভূমিকম্পের ফলে জনমনে ভীতি তৈরি হলেও বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল

আপডেট সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬