ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত নয়: সুলতান সালাউদ্দিন টুকু শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল বেড়েছে এলপিজির দাম, নতুন দর আজ থেকে কার্যকর ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে গৃহীত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) প্রকল্পের কাজে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের কাজের ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে বিদ্যমান প্রকল্প পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দেন। একইসঙ্গে নির্মাণকাজ ত্বরান্বিত করতে বিদ্যমান আইনি বা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের ওপর জোর দেন তিনি। প্রকল্প বাস্তবায়নে সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের বিষয়টি সভায় গুরুত্ব পায়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬