ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার অবসান চায় ডুজা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারথসহ তিন বিজ্ঞানী ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ নতুন ঋণের আগে আইএমএফের চার চ্যালেঞ্জে বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালী করতে নারীদের কার্যকর অংশগ্রহণ জরুরি: সিইসি অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ, বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ ইরানে স্টারলিংক সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত তলব মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সামরিক পথ ছাড়ার আহ্বান ইরানের

গণতন্ত্র শক্তিশালী করতে নারীদের কার্যকর অংশগ্রহণ জরুরি: সিইসি

  • আপডেট সময় : ০২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রতিটি ক্ষেত্রে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘জেন্ডার সমতা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউএন ইলেকটোরাল প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করে তোলার লক্ষ্যে নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কেবল নারী ভোটার সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং তাদের সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনের বাধ্যবাধকতার বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসা জরুরি। সমতা কেবল আইনি কাঠামোয় সীমাবদ্ধ থাকলে প্রকৃত সাফল্য আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ পাঁচতারকা হোটেলে বসে পরিকল্পনা না করে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, দেশে নারী ভোটারের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা এখনো উল্লেখযোগ্যভাবে কম। এই বৈষম্য নিরসনে সরাসরি তৃণমূল পর্যায়ে গিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন। সবশেষে সমাপনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্র পরিচালনার প্রতিটি ধাপে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র শক্তিশালী করতে নারীদের কার্যকর অংশগ্রহণ জরুরি: সিইসি

আপডেট সময় : ০২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬