ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার অবসান চায় ডুজা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারথসহ তিন বিজ্ঞানী ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ নতুন ঋণের আগে আইএমএফের চার চ্যালেঞ্জে বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালী করতে নারীদের কার্যকর অংশগ্রহণ জরুরি: সিইসি অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ, বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ ইরানে স্টারলিংক সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত তলব মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সামরিক পথ ছাড়ার আহ্বান ইরানের

ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ

  • আপডেট সময় : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে ঘাতক বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আল আমিন সরদার নামের এক পুলিশ কনস্টেবল। সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৫ বছর বয়সী এই পুলিশ সদস্য সিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া আল আমিনের বাড়ি মাদারীপুর জেলায় এবং তিনি এক সন্তানের জনক ছিলেন। সিএমপি জানায়, দায়িত্ব পালনকালে আল আমিনের এই মৃত্যু কর্তব্যের প্রতি তার নিষ্ঠা ও আত্মত্যাগের দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্বরত ছিলেন আল আমিন। সেখানে তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের থামার সংকেত দেয়। একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তাকে ধাওয়া করেন। আল আমিন মোটরসাইকেল নিয়ে সামনে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করার সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনি ৫০ থেকে ১০০ ফুট সড়কে ছেঁচড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন, যেখানে আইসিইউতে তার মৃত্যু হয়। সিএমপি সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির নিশ্চিত করেছেন যে নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়ায় নিহতের পরিবার সরকারি আইন অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক।

নিউজটি শেয়ার করুন

ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ

আপডেট সময় : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬