ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট মাদকমুক্ত সমাজ গড়তে নজরুলের দর্শনের ওপর জোর এস এম বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র অভিযোগে সিজেপির বিক্ষোভে সরব শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও অব্যবস্থাপনা: উত্তরণের পথ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেসির বিদায়ে নতুন চ্যালেঞ্জে আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক সাম্রাজ্য মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন ঢাকার গণপরিবহণ ও সড়ক শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক স্পিরিট এয়ারলাইনস বন্ধে যুক্তরাষ্ট্রে আকাশপথের ভাড়া বাড়ছে

রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের জালিয়াবাড়ির মৃত বাবুল হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে গ্রেপ্তার দুজনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার দায়ে মো. জুবায়ের আল হাসান রাসেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। বুধবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। সাংগঠনিক নীতি উপেক্ষা করে আইনবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬