ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

  • আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড তারকা আমির খানের ভাগ্নে ও অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিস দিয়েছে মুম্বাই পুলিশ। এই নির্দেশে তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই আন্দোলনে ইমরান যোগ দিয়েছিলেন। তখন পুলিশ তাকে সাময়িকভাবে আটক করলেও পরে ছেড়ে দেয়। জানা গেছে, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও এমন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে তদন্ত চালায় পুলিশ। এরপরই তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬