ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৮ জন শিশু এবং একজন নারী শিক্ষিকা রয়েছেন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আরও অন্তত ৪০ জনের বেশি শিক্ষার্থী ও কর্মী আহত হয়েছেন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন জানিয়েছে, তাদের কাছে ২৮ শিশুর মরদেহ আনা হয়েছে এবং আহত ২০ শিশুকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন, যাদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি

আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬