ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন সিরাজগঞ্জে হাঁসের খামারে অভাব দূর করে স্বাবলম্বী বহুলুল গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর কালিয়াকৈরে কাজে যোগদানের এক ঘণ্টা পরই ফের বিক্ষোভে শ্রমিকরা নতুন মজুরি কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ ইউএনওদের নিয়ে বিশেষ সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন

  • আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগকে ভিত্তি করে এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বুধবার এই সংক্রান্ত তদন্তের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ই মার্চ এই তদন্ত কার্যক্রম শুরু করেছিল ইউএসটিআর। মার্কিন প্রশাসনের দাবি, এই দেশগুলো নিজস্ব শিল্প খাতে অতিরিক্ত সরকারি সহায়তা ও ভর্তুকি প্রদানের ফলে বৈশ্বিক বাজারে সস্তা পণ্যের আধিক্য তৈরি হয়েছে, যা মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী বৈশ্বিক শুল্ক নীতি বাতিল করে দেয়, যার বিকল্প পদক্ষেপ হিসেবে এই নতুন শুল্কের উদ্যোগ নেয়া হয়েছে।

তালিকায় থাকা ১৬টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

তবে প্রতিটি দেশের জন্য পৃথক শুল্কহার নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক আরোপ নাও হতে পারে। এছাড়া যেসব দেশের সাথে ওয়াশিংটনের চূড়ান্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে নির্ধারিত সীমা বহাল থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে। চীনের ক্ষেত্রে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত শুল্ক আরোপে বিরতি থাকায় ২০ শতাংশ সীমা অপরিবর্তিত থাকতে পারে, যদিও সময়সীমা শেষে এটি বাড়তে পারে। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্যগুলো এই শুল্কের আওতামুক্ত থাকার সুযোগ রয়েছে।

সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুসের ভাষ্যমতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বিষয়ক এক তদন্তের পর ইউএসটিআর এই দেশগুলোর ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে। এদিকে, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। এই চুক্তির মাধ্যমে ভারত মার্কিন বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার চেয়ে কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে ট্রাম্পের এই শুল্ক নীতিকে দায়ী করা হচ্ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বিজয়ের পর রয়টার্সের জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিক এই শুল্ক বাতিলের পক্ষে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬