সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক
- আপডেট সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 0
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে আবু ফালাহ গ্রামে শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ৬৩ বছর বয়সী এই সাংবাদিক হামলার শিকার হন। ৬৩ বছর বয়সী হেইডি লেভিন অধিকৃত পশ্চিম তীরে কাজ করছিলেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, এ ঘটনায় এক ফিলিস্তিনি নাগরিকের উরুতে গুলি লেগেছে এবং আরও দুজনকে মারধর করে জখম করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই রামাল্লার আশপাশের বিভিন্ন এলাকায় জলপাই সংগ্রহকারী সাধারণ মানুষের ওপর বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব হামলার সময় ইসরাইলি বাহিনী সরাসরি বসতি স্থাপনকারীদের সুরক্ষা প্রদান করছে। এই ঘটনাটি অধিকৃত অঞ্চলটিতে চরম উত্তেজনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।























