মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
- আপডেট সময় : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 1
ভারতে নির্বাচনে জালিয়াতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিল্লির কনট প্লেসে আয়োজিত ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রায় অংশ নিতে গিয়ে আটক হওয়া অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষ মুক্তি পেয়েছেন। ১৭ অক্টোবর, শনিবার দিল্লির একটি আদালত তাকে ৫০ হাজার রুপি মুচলেকা প্রদানের শর্তে এই মুক্তির নির্দেশ দেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় পদযাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে পুলিশ তাকে ‘প্রতিরোধমূলক হেফাজতে’ নিয়েছিল। তবে পুলিশি বাধা সত্ত্বেও আন্দোলনরত শিক্ষার্থী ও অন্যান্যরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা সম্পন্ন করেন। জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ৫০ হাজার রুপি মুচলেকা দিতে হয়েছে। আর শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না মর্মে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ম্যাজিস্ট্রেটের কাছে শুনানি শেষে মন্দির মার্গ থানা থেকে বের হয়ে আসেন তিনি। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বোরাকে ছেড়ে দেয়া হয়। ওই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। সে সময় এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় সই দিয়ে মুক্তি পান তিনি।
অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তি ভঙ্গের অভিযোগে নতুন মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। এর আগেও গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকে তাকে প্রথমবার আটক করা হয়েছিল, তখনও শান্তি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল।
একই ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও ১৬ অক্টোবর আটক হয়েছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার ভোরেই তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, সিজেপির অপর দুই নেতা আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। আইনি জটিলতা ও পদযাত্রাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অভিজিৎ দীপকে জামিনে মুক্ত হলেন। উল্লেখ্য, গত সপ্তাহে যন্তর মন্তরে বিক্ষোভে নিশেধাজ্ঞা জারি করা হয়।
























