ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী: জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান ফ্রান্সে বিক্ষোভের জেরে ২৪০০ জন গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিয়ের কেনাকাটার দিনে তরুণীর অস্বাভাবিক মৃত্যু উপনিবেশোত্তর রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রূপান্তরের সংকট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ জনের স্কোয়াড চূড়ান্ত করল ইশরাক: দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক

ফ্রান্সে বিক্ষোভের জেরে ২৪০০ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে শুরু হওয়া আন্দোলন তীব্র সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দেশটিতে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ১৭ অক্টোবর শনিবারেই প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতা ও বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধান এবং জননিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত ২,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: ফ্রান্স ২৪ ডটকম, ফ্রার্স্টপোস্ট। উচ্চপদস্থ কর্মকর্তারা শহর, সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে মেয়রদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।

বিক্ষোভের এই তীব্রতা গত এক মাসে নিরাপত্তা বাহিনীর জন্য চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক মাসে অন্তত ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। ১৮ অক্টোবর রবিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন প্রতিবাদের নামে সহিংসতা এবং দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট খাতের তথ্য বলছে, প্রায় ১ হাজার ৫০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই লুটপাটের শিকার। রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার জানিয়েছেন, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে, যদিও চূড়ান্ত হিসাব এখনো বাকি। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে গত এক মাসে ফ্রান্সে আহত হয়েছেন ১ হাজারেরও বেশি পুলিশ সদস্য ও কর্মকর্তা। আহত পুলিশ-নিরপত্তাতসদস্য ও কর্মকর্তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। খুচরা ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান রবিবার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০টি দেকানের বেশিরভাগই লুটপাটের শিকার। তবে তিনি জানিয়েছেন, সুনির্দিষ্ট হিসাব দেওয়ার সময় এখনও হয়নি। তিনি বলেন, “আজ আমরা ক্ষুব্ধ, লজ্জিত। যারা আন্দোলনের নামে ধংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর-লুটপাট করেছে, তাদের অবশ্যই মূল্য দিতে হবে।” “দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার আপসহীন থাকবে। আমাদের শহরের রাস্তাঘাট এভাবে তছনছ হতে দেখাটা অসহনীয় “ ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

দেশটিতে চলমান এই বিশৃঙ্খলার কঠোর সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি ক্ষোভ ও লজ্জার কথা প্রকাশ করেন। প্রেসিডেন্ট বলেন, এই সহিংসতার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। মূলত নিত্যপণ্যের ক্রমবর্ধমান ব্যয় ও শিক্ষানীতির পরিবর্তনের প্রতিবাদে সাধারণ মানুষের এই বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণহীন রূপ পায়, যা এখন ফ্রান্সের জননিরাপত্তার জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে বিক্ষোভের জেরে ২৪০০ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬