৩০ দেশের ক্লাব নিয়ে ২০২৭ সালে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক
- আপডেট সময় : ১১:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 3
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা এবং বিশ্বমঞ্চে দেশের ক্রীড়া ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে অপেশাদার ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। বিশ্বের ৩০টি দেশের মোট ১০টি ক্লাবকে অন্তর্ভুক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সম্প্রতি দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অফিশিয়াল লোগো উন্মোচিত হয়। এবি মিডিয়া গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এই বৈশ্বিক ক্রীড়া আসরটি রূপ পেতে যাচ্ছে। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭। ৩০ দেশের ১০ ক্লাব নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে আজ। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’।
বর্ণাঢ্য ট্রফি উন্মোচন ও আমন্ত্রিত অতিথিগণ
রাজধানীর পাঁচতারকা হোটেলে কেক কেটে বৈশ্বিক এই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই মেগা আয়োজনে বিশেষ অতিথি ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) উর্ধতন কর্মকর্তা, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক তারকাদের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি মন্তব্য করেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। তিনি আরও উল্লেখ করেন যে, ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশিদের সরাসরি সম্পৃক্ত করার এই উদ্যোগ শুধু বিনোদন নয়, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কূটনৈতিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করবে। জাতীয় ফুটবলে হামজা চৌধুরীর ইতিবাচক প্রভাবের দৃষ্টান্ত টেনে তিনি আশাবাদ ব্যক্ত করেন, হয়তো আগামীতে এই ধরনের প্ল্যাটফর্ম থেকেই জাতীয় ক্রিকেট দলের যোগ্য প্রতিভা বেরিয়ে আসবে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বলেন, প্রবাসে বসবাসরত বাঙালিদের কাছে ক্রিকেট কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি আত্মিক ভালোবাসা ও ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট প্রবাসীদের নিজস্ব জাতীয় পরিচয় ও দেশীয় ঐতিহ্যের বন্ধনে নতুন করে বাঁধবে। এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শতক হাঁকানো মেহরাব হোসেন অপি এবং সাবেক উদ্বোধনী ব্যাটার জাবেদ ওমর বেলিম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নিয়মিত এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা গেলে প্রবাসী ও দেশীয় ক্রিকেটের কাঠামো অনেক বেশি সমৃদ্ধ হবে। হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’।
খেলার ভেন্যু, উদ্বোধনী ম্যাচ ও সমাপনী চমক
এবি মিডিয়া গ্রুপের পক্ষ থেকে সিইও কবির আহমেদ ভূঁইয়া টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরে জানান, প্রতিযোগিতার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এবং চূড়ান্ত ফাইনাল পর্ব আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল ম্যাচের পর আয়োজিত গালা নাইটে বলিউড মেগাস্টার শাহরুখ খান উপস্থিতি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে খেলাধুলা ও প্রশিক্ষণের বিকল্প নেই। প্রবাসীদের আন্তর্জাতিক সংযোগ কাজে লাগিয়ে নতুন বৈশ্বিক কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা রয়েছে।
টুর্নামেন্টের মূল আয়োজক নির্জন মোশাররফ জানান, টুর্নামেন্টটি সফল করার পেছনে সুদীর্ঘ পথ পরিক্রমা রয়েছে। বর্তমান ক্রীড়াবান্ধব সরকারের সর্বাত্মক সমর্থন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের পরামর্শ নিয়ে কাজ এগিয়ে চলছে। ব্রডকাস্টিংয়ের মান আন্তর্জাতিক স্তরে রাখতে বিশেষ ওটিটি প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতার জন্য বিসিবিকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অন্যান্য অতিথি ও অর্থনৈতিক গুরুত্ব
- রেমিট্যান্স ও অর্থনীতির স্বীকৃতিসংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য এবং এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের প্রতি সংহতি ও শ্রদ্ধা জানানো হচ্ছে।
- ক্রীড়া ব্যক্তিত্বদের সংহতিজাতীয় নারী দলের জান্নাতুল সুমনা, হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু এ ধরনের অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টকে সমর্থন জানান।
- অন্যান্য সংগঠকউপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভূঁইয়া, শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম এবং পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অংশগ্রহণকারী দেশ ও ভবিষ্যৎ রূপরেখা
প্রথম সংস্করণে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর ও মালদ্বীপসহ ৩০টি ভিন্ন দেশের প্রবাসীরা প্রতিনিধিত্ব করবেন। আয়োজকরা প্রত্যাশা করছেন, এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ভৌগোলিক পরিসর বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী কমিউনিটিগুলোর মধ্যে এক অটুট সামাজিক ও সাংস্কৃতিক যোগসূত্র স্থাপন হবে।























