ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে আবদুল্লাহ এবং চকরিয়ার মাতামুহুরী এলাকার সাহারবিল রামপুরের মো. দুলালের ছেলে মো. ইয়াছিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) মো. সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬