ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

  • আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
  • / 407
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দূর্ঘটনায় আঃ আলেক (৪০) নামের এক  পথচারী  নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে অন্তত ২৫ জন গার্মেন্টের শ্রমিক।  শনিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলেক টেকপাড়া গ্রামের আঃ সালামের ছেলে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) আতাউর রহমান জানান, শনিবার রাত ৯টায়  রূপগঞ্জের ভুলতা এলাকার একটি গার্মেন্টের  শ্রমিকবাহী গাড়ী (নং ঢাকা মেট্রো জ ১১-১১১২) আড়াইহাজার উপজেলার পাচঁগাও  এলাকা থেকে শ্রমিক নিয়ে ভুলতায় যাওয়ার পথে টেকপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে আলেক নামের এক পথচারী নিহত হন। ঘটনার সময় গাড়ীতে থাকা ২৫ জন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাধবদী ও ভুলতা হাসপাতালে ভর্তি করে।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা পথচারীর লাশ উদ্ধার করা হয়। চালক পলাতক রয়েছে। গাড়ীটি আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহত আলেক স্থানীয় দোকান থেকে বাজার করে বাড়ী ফিরছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭