ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

আমিরকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা

  • আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সত্যি কথা মুখের ওপর স্পষ্টভাবে বলতে তিনি ভালবাসেন। তা সে যতই কঠিন হোক।

অন্তত ইন্ডাস্ট্রি কঙ্গনা রানাউতকে সেভাবেই চেনে। সেই ধারা বজায় রেখেই ফের বিস্ফোরক তিনি।

ৱকফি উইথ করণ’র সেটে গিয়ে কঙ্গনা বললেন, ‘আমির খানের দঙ্গল হিট হওয়ার খুব হিংসে হয়েছে আমার।’

তার এই মন্তব্য শুনে হতবাক গোটা বলিউড। যেখানে সকলেই ‘দঙ্গল’র প্রশংসা করছেন, সেখানে এমন বিরূপ মন্তব্য কেন?

‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা ও সাইফ আলী খান। সেখানে হোস্ট কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন এ কথা।

তবে কেন তার হিংসে হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন নায়িকা। তার কথায়, ‘আসলে দঙ্গল এত টাকা রোজগার করেছে সেটা দেখেই আরও হিংসে হচ্ছে আমার।’

কঙ্গনার এই ব্যখ্যা শুনে বি-টাউনের একটা অংশ বলছে, কঙ্গনার মতো এমনটা হয়তো অনেকেই ভাবেন, কিন্তু প্রকাশ্যে বলেন না। তাই কঙ্গনা সত্যি কথা বলে কিছু ভুল করেননি।

আর একটা অংশের মতে, প্রকাশ্যে এভাবে হিংসের কথাটা না বললেই ভাল করতেন নায়িকা। আগামী রোববার টেলিকাস্ট হবে ওই এপিসোড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমিরকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা

আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭