ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

তার কাছেও এসেছিল ‘অফার’!

  • আপডেট সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / 448
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও কাস্টিং কাউচ। ফিল্মি দুনিয়ায় এই সমস্যার শিকার হতে হয়েছে বহু কলাকুশলীকেই। এবার ইন্ডাস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে থাকা এই সমস্যা নিয়ে মুখ খুললেন মালায়লম অভিনেত্রী পার্বতী মেনন।

সাম্প্রতিক একটি টক শোতে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স, মালায়লম ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের সমস্যা রয়েছে।’

পার্বতী জানান, এই সমস্যা থেকে বাদ যাননি তিনিও। তার কাছেও এসেছিল ‘অফার’। তবে তার উত্তর যে নেতিবাচক ছিলো তাও জানিয়েছেন পার্বতী।

তিনি আরও জানান, অন্য অনেক ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। কিন্তু হিন্দি, তামিল বা কন্নড় ইন্ডাস্ট্রিতে কখনও কাস্টিং কাউচের কবলে পড়েননি বলে দাবি ওই অভিনেত্রীর।

মালায়লম ছবিতে নিজের স্ট্রাগলের দিনের অভিজ্ঞতা শেয়ার করার সময় পার্বতী জানান, ‘সিনিয়র পরিচালক থেকে অভিনেতা সকলে প্রকাশ্যেই প্রস্তাব দিত। কিন্তু আমি সেই সমস্ত মানুষের সঙ্গে কখনই কাজ করিনি। আমার মনে হয়, কেরিয়ারের প্রথম দিকে দীর্ঘদিন কাজ না পাওয়ার পিছনে এটাই বড় কারণ।’

পার্বতী জানান, সেই সময় অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছিল এভাবেই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হয়। ‘কিন্তু আমাদেরও বোঝা উচিত ‘না’ বলার শক্তি আছে আমাদের মধ্যে’- যোগ করেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তার কাছেও এসেছিল ‘অফার’!

আপডেট সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭