ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আইনি ব্যবস্থার পথে চিত্রনায়িকা রোজিনা

  • আপডেট সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 844
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভুয়া আইডির যন্ত্রণায় বেশ বিপাকে আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। তার নিজস্ব আইডি ‘রেনু পার্ল’ হলেও রোজিনা নাম দিয়ে অনেক আইডি পরিচালনা করা হচ্ছে।

শুধু তাই নয়, তার নিজস্ব আইডিও নকল করা হয়েছে। একই নামে আরও একটি আইডি পরিচালিত হচ্ছে। এসব আইডি থেকে ভুল এবং ভুয়া তথ্য দেয়া হচ্ছে।

একাধিক জাতীয় পুরস্কার জয়ী চিত্রনায়িকা রোজিনা। ছবি: সংগৃহীত।

যার কারণে সামাজিকভাবে হেয় এবং মানসিকভাবে বেশ অস্থিরতার মধ্যেই থাকতে হচ্ছে এ চিত্রনায়িকাকে। তাই এসব ভুয়া আইডির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রোজিনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেসবুকে আমি ততটা অ্যাক্টিভ নই। আমার নিজস্ব একটি আইডি আছে রেনু পার্ল নামে। সেখানে গুটিকয়েক সাংবাদিক, আমার পরিবারের লোকজনরা আছেন। আমি খেয়াল করেছি আমার নামে অনেক ভুয়া আইডি রয়েছে। এবং সেগুলো থেকে ছবি এবং স্ট্যাটাসও দেয়া হচ্ছে নিয়মিত। যার অধিকাংশই বিভ্রান্তিকর ও উসকানিমূলক। বিষয়টি আমাকে বেশ কষ্ট দিয়েছে।’

রোজিনা আরও বলেন, ‘কেউ কেউ নাকি আমার নামে আইডি ব্যবহার করে প্রতারণাও করছেন। তাই এসব আইডির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেব। এরইমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইনি ব্যবস্থার পথে চিত্রনায়িকা রোজিনা

আপডেট সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭