ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

বিয়ের গানে অ্যান্ড্রু কিশোর, আঁখি ও পুলক

  • আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ কয়েক বছর পর আধা ডজন সিনেমা নিয়ে প্রযোজনায় ফিরেছেন খল অভিনেতা ডিপজল। তার একটি ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’। ছবিটিতে একটি বিয়ের গান রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর, আঁখি আলমগীর ও পুলক।

‘হলদি দিয়ে সাজাও কন্যারে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

ইমন জানালেন, সোমবার তার স্টুডিও ভেলোসিটিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘এক কোটি টাকা’র  সব কটি গান করছেন ইমন। জানুয়ারির প্রথম সপ্তাহে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন।

ছটকু আহমেদের কাহিনী ও চিত্রনাট্যে ‘এক কোটি টাকা’র প্রধান চরিত্রে অভিনয় করছেন ডিপজল, আঁচল, বাপ্পী ও অমৃতা।

শওকত আলী ইমনের হাতে আরো হয়েছে ‘পাষাণ’ ও ‘ধ্যাততেরিকি’র গান।

এদিকে ডিপজলের প্রযোজনায় নির্মিত হচ্ছে ভৌতিক সিনেমা ‘মেঘলা’। পরিচালনা করছেন তার মেয়ে ওলিজা রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ের গানে অ্যান্ড্রু কিশোর, আঁখি ও পুলক

আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭