ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

স্কিল জবসে ‘এপটিস টেস্ট সেন্টার’র উদ্বোধন

  • আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • / 194

রাজধানীর ধানমন্ডিতে চাকরির পোর্টাল স্কিল জবসের কার্যালয়ে ইংরেজি দক্ষতা প্রমাণের পরীক্ষাকেন্দ্র ‘এপটিস টেস্ট সেন্টার’ (APTIS Test Center)। এর উদ্বোধন করছেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এক্সামিনেশন সেবাস্তিন পিয়ার্স। পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং স্কিল জবসের উপদেষ্টা অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ   চাকরির পোর্টাল স্কিল জবসের কার্যালয়ে চালু হলো ইংরেজি দক্ষতা প্রমাণের পরীক্ষাকেন্দ্র ‘এপটিস টেস্ট সেন্টার (APTIS Test Center)’।

গত ১৮ ফেব্রুয়ারি সোমবার,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এক্সামিনেশন সেবাস্তিন পিয়ার্স কেন্দ্রটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং স্কিল জবসের উপদেষ্টা অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভলপমেন্ট সারওয়াত রেজা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান

এছাড়া আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক আমেনা হাসান এনা, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, স্কিল জবসের অপারেশনাল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বাদশাহ প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে সেবাস্তিন পিয়ার্স বলেন, ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য বিশ্বব্যাপী পরিচিত একটি পরীক্ষার নাম এপটিস টেস্ট। ব্রিটিশ কাউন্সিল বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করে থাকে। আজ থেকে স্কিল জবস কার্যালয়েও একটি এপটিস টেস্ট কেন্দ্র প্রতিষ্ঠিত হলো। কেন্দ্রটি তার পছন্দ হয়েছে বলে জানান সেবাস্তিন পিয়ার্স। এসময় তিনি আরো বলেন, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই কেন্দ্রটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের উপকৃত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে ইংরেজিতে দক্ষ না হয়ে উপায় নেই। শুধু ইংরেজিতে প্রয়োজনীয় দক্ষতা না থাকার কারণে আমাদের অনেক তরুণ শিক্ষার্থী আন্তর্জাতিক পরিম-লে ভালো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এঅবস্থার পরিবর্তনে এই এপটিস টেস্ট সেন্টার ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

স্কিল জবসে ‘এপটিস টেস্ট সেন্টার’র উদ্বোধন

আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯