ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিল্পী সংঘের নতুন সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব

  • আপডেট সময় : ০৯:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনয় শিল্পীদের বৃহৎ সংগঠন শিল্পী সংঘের নির্বাচনে সদ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল আলম সাচ্চু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন আহসান হাবিব নাসিম।

গতকাল শুক্রবার দিনব্যাপী নির্বাচন, রাতে উত্তপ্ত অবস্থা, সিদ্দিকের আহতের খবর এবং ভোট-ফলাফলহীনতায় কেটেছে পরের ১৮ ঘণ্টা। সবশেষ শনিবার বেলা ১১টার পর একাধিক মাধ্যম থেকে নির্বাচনের ফলাফলের খবর পাওয়া যায়।

নির্বাচিত নতুন সভাপতি শহীদুল আলম সাচ্চুর নিকটতম অবস্থানে ছিলেন ডি এ তায়েব, এরপর তৃতীয় অবস্থানে ছিলেন শহীদুজ্জামান সেলিম।

সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিমকে নির্বাচন করা হয়েছে।

সেইসঙ্গে যুগ্ন সাধারণ সম্পাদকের দুটি পদ পেয়েছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। অনানুষ্ঠানিকভাবে রওনক বেলা ১১টার দিকে নিজের বিজয়ের ঘোষণা দেন ফেসবুকে।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি। এমনটাই জানালেন অভিনেতা রওনক হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দপ্তর সম্পাদক হিসেবে পদ পেয়েছেন শামস সুমন। অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত হয়েছেন।

এদিকে কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসাবে আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সুজাত শিমুল, শেখ মেরাজুল ইসলাম ও সেলিম মাহবুব জয়লাভ করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়, চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১২টি পদে ২৪টি আসনের জন্য লড়াই করছেন ৫০ অভিনয়শিল্পী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পী সংঘের নতুন সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব

আপডেট সময় : ০৯:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭