ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এবার সুফি গান নিয়ে আসিফ আকবর

  • আপডেট সময় : ১২:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একের পর এক নতুন গানের চমক দিয়ে যেন বছরের শুরু থেকেই আলোচনায় আছেন জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর। ধারাবাহিকতা বজায় রাখতেই এবার সুফি ঘরানার গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।

‘মাস্তকালান্দার’ শিরোনামের একটি সুফি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন রাজীব আহমেদ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজীব হোসাইন। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘সব গানের মধ্যেই ভিন্নতা আনার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভক্তদের কথা মাথায় রেখে নতুন ধরনের একটি গান করার চেষ্টা করেছি। এর আগে সুফি ঘরানার গান গাওয়া হয়নি। এবারই প্রথম গাইলাম। ক্লাসিক্যাল এবং আমাদের রিলিজিয়াস কিছু টোনের সংমিশ্রণে গানটি তৈরি করা হয়েছে। আশা করি, মাস্তকালান্দার শ্রোতাদের কাছেও গ্রহণযোগ্যতা পাবে।’

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত তার ‘আগুন’ মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে যা দর্শক-শ্রোতা মহলে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। পাশাপাশি আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিবের সঙ্গীতেও আসিফ গান করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার সুফি গান নিয়ে আসিফ আকবর

আপডেট সময় : ১২:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭