ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নে আবুল হাশেম (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব মাইজচড়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, আবুল হাশেম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সেলিম জানান, তিনি হাশেমকে মৃত অবস্থায় পেয়েছেন। তার শরীরের গুলির চিহ্ন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. আনায়ার হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে আবুল হোসেন বাংলাবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা কেন এ হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ‌্য দিতে পারেনি পুলিশ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র বলছে, দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭