ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সুপ্রিমকোর্ট বারে আওয়ামীপন্থীদের ভরাডুবি

  • আপডেট সময় : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৭-১৮) সভাপতি-সম্পাদকসহ অধিকাংশ পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থী নীল প্যানেল। সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন জয়ী হয়েছেন। সমিতির এই গুরুত্বপূর্ণ দুটি পদসহ আটটি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে একটি সহসভাপতিসহ ছয়টি পদে জয় লাভ করেছেন আইনজীবীরা।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান শুক্রবার সকালে দুই দিনব্যাপী এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে বিজয়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৮৯৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিমকোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদু পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।

বিএনপিপন্থী প্যানেল থেকে বাকি বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম রেখা, সহসম্পাদক পদে শামীমা সুলতানা (দিপ্তি), সদস্য পদে শেখ তাহসিন আলী, আয়েশা আক্তার, মৌসুমী আক্তার ও মোহাম্মদ হাসিবুর রহমান।

আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে মো. ওয়াজিউল্লাহ, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, সদস্য পদে এ বি এম নূরে আলম উজ্জ্বল, হাবিবুর রহমান হাবিব ও কুমার দেবুল দে।

দু’দিনব্যাপী এ নির্বাচনে পাঁচ হাজার ৮১ জন ভোটারের মধ্যে মোট ভোট দিয়েছেন ৩ হাজার ৯২৮ জন।

গত বছর সুপ্রিমকোর্ট বারের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ আটটি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়ী হন। অন্যদিকে সম্পাদকসহ ছয়টিতে জয়ী হন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিমকোর্ট বারে আওয়ামীপন্থীদের ভরাডুবি

আপডেট সময় : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭