বেগম রোকেয়ার চরিত্রে ‘অঞ্জনা’!
- আপডেট সময় : ০৪:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
- / 383
আহমেদ তেপান্তর: বেগম রোকেয়া চরিত্রটি নিয়ে গত দুই দশকে জল কম ঘোলা হয়নি। সিনেমা থেকে স্চ্ছোনির্বাসনে থাকায় বিখ্যাত চিত্রনায়িকার এ চরিত্রে অভিনেয়ের আক্ষেপ যেমন ছিল। তেমনি চরিত্রটি রূপদান করতে যিনি কলকাতা পর্যন্ত ঘুরে এসেছেন সেই বিখ্যাত প্রয়াত পরিচালক সুভাষ দত্তরও আমৃত্যু আক্ষেপ ছিল ছবিটি চিত্রনাট্য সম্পাদন করেও করতে না পারার। অবশেষে বেগম রোকেয়া চরিত্রটি ক্যামেরাবন্দি হতে যাচ্ছে। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্রের চঞ্চলাকন্যাখ্যাত অঞ্জনা।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা অঞ্জনা নিজেই বিষয়টি পোস্ট করেছেন। এতে তিনটি গ্রুপ ছবিও পোস্ট করা হয়েছে। মহরত অনুষ্ঠানে শহীদুল ইসলাম, সোহানুর রহমান সোহান, পীরজাদা হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেলফোনে বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই সাজ্জাত মণি। তিনি জানান, ‘কলমীলতাখ্যাত পরিচালক শহীদুল ইসলামের পরিচালনায় আপু এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।’
অঞ্জনা লিখেন- ‘আমার নতুন চলচ্চিত্র মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনধর্মী গল্প নিয়ে “বেগম রোকেয়া”এই চলচ্চিত্রে বেগম রোকেয়ার মূল চরিত্রে আমি অভিনয় করোবো আজ এই চলচ্চিত্রে শুভ মহরত অনুষ্ঠিত হলো চলচ্চিত্রটি পরিচালনা করবেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক শহীদুল হক খান।’
কবরী-শাবানা-ববিতার মতো খ্যাতিসম্পন্ন নায়িকাদের দাপট যখন তুঙ্গে, তখন এফডিসির দোরগোড়ায় অঞ্জনার পদার্পণ। নতুন চ্যালেঞ্জ নিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বাংলা সিনেমায় প্রথম এবং একমাত্র ধ্রুপদী নাচের অভিজ্ঞতাসম্পন্ন এ নায়িকা। ফলে আশির দশকে দর্শক অঞ্জনায় নতুনত্বের স্বাদ নিল। এরপর নায়িকা চরিত্রে ২৭০টি ছবিতে অভিনয় করে রেকর্ড গড়েন। পাশাপাশি নায়করাজ রাজ্জাকের সঙ্গে সর্বাধিক ৩০টি ছবির নায়িকাও তিনি! শুধু নায়িকা নন, তিনি প্রযোজনায় ব্যবসায়েও সফল।
‘পরিনীতা’ ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ নায়িকা পড়াশোনা বদরুন্নেসা সরকারি কলেজে। জাতীয় পুরস্কারের পাশাপাশি দুবার বাচসাস, নৃত্যে দুবার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার অর্জন বগলদাবা করেন।


























