ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়পত্র পেয়েছে ‘ভয়ংকর সুন্দর’

  • আপডেট সময় : ০৯:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। গত ১৬ মার্চ ছবিটি মুক্তির অনুমতির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

নির্মাতা অনিমেষ আইচ জানিয়েছেন, ১২ জানুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। এরপর কিছু জটিলতায় পড়ে। সব ধকল কাটিয়ে ছবিটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। এপ্রিলেই ‌‘ভয়ংকর সুন্দর’ প্রেক্ষাগৃহে আসবে।

সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা। আরো দেখা যাবে সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।

সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে চলচ্চিত্রটিতে চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাড়পত্র পেয়েছে ‘ভয়ংকর সুন্দর’

আপডেট সময় : ০৯:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭