ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রংপুরে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

  • আপডেট সময় : ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগাছা উপজেলার ব্যবসায়ী চুন্নু মিয়া হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পীরগাছা উপজেলার মহিষমারী গ্রামের ইসাহাক আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০), একই উপজেলার জুয়েল, সুমন ও বগুড়ার মাটিঢালী এলাকার শাহীন।

মামলায় বগুড়ার মাটিঢালী এলাকার আলম নামে অপর এক আসামির ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় অন্যরা পলাতক থাকলেও অভিযুক্ত সিরাজুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, স্টুডিও এবং মোটরসাইকেল ব্যবসায়ী চুন্নু মিয়ার সঙ্গে আসামি সিরাজুল ইসলামের ব্যবসা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট রাতে পরিকল্পিতভাবে অপর আসামিদের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ গায়ানচৌকি নামক এলাকায় কুপিয়ে হত্যা করা হয় চুন্নু মিয়াকে।

এ ঘটনায় নিহতের ভাই আলতাব হোসেন বাদী হয়ে ২৫ আগস্ট পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বুধবার এর রায় ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

আপডেট সময় : ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭