ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

কলম্বিয়ায় ভূমিধসে ২ শতাধিক নিহত

  • আপডেট সময় : ০৩:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 203
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় অন্তত ২০৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

আজ রোববার বিবিসি এক খবরে জানায়, দেশটির পুতুমায়ো প্রদেশে রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে পড়ে মোকোয়া শহর প্লাবিত হয়ে যায় এবং ধসে পড়ে বহু ঘর। এ সময় মাটির নিচেও বাড়িঘর চাপা পড়ে বহু হতাহত হয়। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ, কিন্তু কত সংখ্যক নিখোঁজ সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

যদিও রেডক্রস জানাচ্ছে, ২২০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত অন্তত ২০২ জন।

উদ্ধারকাজে নিয়োজিত একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, শহরটির মূল হাসপাতালে আহত মানুষদের সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।

ইতোমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। একইসঙ্গে ওই এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।

শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।

উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।

এদিকে কলম্বিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স তাদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ায় ভূমিধসে ২ শতাধিক নিহত

আপডেট সময় : ০৩:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭