ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিলে ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চুকে স্মরণে ৩০ হাজার কণ্ঠ

  • আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সদ্য প্রয়াত সংগীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ও তরুণ প্রজন্মের প্রেরণা কিংবদন্তী সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে তিরিশ হাজার কণ্ঠে শ্রদ্ধা জানানোর উদ্যোগ গ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আগামী ২৮ জানুয়ারি সোমবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী এ সম্মান ও শ্রদ্ধা জানাবেন।
আজ শনিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের মডারেটর অনুজ কুমার চক্রবর্তী ও ডিআইইউ কালচারাল ক্লাবের সভাপতি অঅফরাদ আইদীদ ফাহাদ প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দিনব্যাপী হলেও এবার হবে টানা তিন দিনব্যাপী।

এ আয়োজন চলবে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। গত বছর বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন নগর বাউল খ্যাত জেমস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চুকে স্মরণে ৩০ হাজার কণ্ঠ

আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯