ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এয়ার রোভার স্কাউট গ্রুপের ‘স্কাউট ওন’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • / 345

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ আয়োজিত ‘স্কাউট ওন’ অনুষ্ঠানে প্রধান অতিথি স্কাউট ব্যক্তিত্ব জাতীয় কমিশনার সারওয়ার মোঃ শাহরিয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সাধারন সম্পাদক স্কোয়াড্রন লিডার মোঃ শাহ আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ১৯ মে ২০১৯ ‘স্কাউট ওন’ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়।

সাবেক এবং বর্তমান রোভার সদস্যদের অংশগ্রহনে মুখরিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব বাং লাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার সারওয়ার মোহাম্মদ শাহরিয়ার।

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সাধারন সম্পাদক স্কোয়াড্রন লিডার মোঃ শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রপের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ অনোয়ার হাবিব কাজল ও রোভার স্কাউট লিডার ফারহানা রহমান সেতু (পি আর এস)

প্রধান অতিথিরি বক্তব্যে জাতীয় কমিশনার সারওয়ার মোঃ শাহরিয়ার বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ সাধন করতে পারে। তিনি ডিআইইউ এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে ইতিমধ্যে বেশ কিছু সাফল্য অর্জন ও উদাহরন সৃষ্টি করেছে যা অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে। তিনি স্কাউট আন্দোলনে রোভারদের আরো বেশী সক্রিয় ও অংশীদারীত্ব বাড়ানোর উপর জোর দেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বলেন, স্কাউটিং রোভারদের সুশৃংখল জীবনপরিচালনার শিক্ষা নেতৃত্ব গুন বিকাশে সহায়তা করে। স্কাউটিং এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তিনি রোভারদেও স্কাউটের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পরিপূর্ন মানবজীবন গড়ে তুলে মানবসেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান মিলে প্রায় ২০০ জন রোভার সদস্য উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এয়ার রোভার স্কাউট গ্রুপের ‘স্কাউট ওন’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯