ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ‘মহাপুনর্মিলনী’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / 258

প্রাক্তন শিক্ষার্থীদের মহাপুনর্মিলনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তা কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের গ্রুপ ছবি।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় দিনব্যাপী এক বর্ণাঢ্য মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় ৫০০ প্রাক্তন শিক্ষার্থী তাঁদের পরিবারসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল র‌্যাফেল ড্র, খেলাধুলা, আতশবাজি, নাচ, গান, আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী একেএম ফজুলল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাইরাই এই বিশ্ববিদ্যালয়ের গর্ব। তাঁরা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কৃতীত্বের সঙ্গে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছেন। তাঁরাই মূলত সবক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছেন।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের একটি মেলবন্ধন তৈরি করতে হবে।

অ্যালমনাই অ্যাসোসিয়েশন হতে পারে সেই সেতুবন্ধের মাধ্যম। নতুন-পুরাতনদের মধ্যে সেতুবন্ধ তৈরি হলে নতুন শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে অনেককিছু শিখতে পারবে। পেশাগতজীবনে কী কী সমস্যার মুখোমুখি হতে হয় সেসব বিষয়ে নতুন শিক্ষার্থী আগে থেকেই ধারনা পেতে পারে এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে পারবে।
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ‘মহাপুনর্মিলনী’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯