ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস্ কনফারেন্স’

  • আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / 278

‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯ (ড্যাফোডিলমুন’১৯)’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত সঙবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ১৭-১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী  ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯ (ড্যাফোডিলমুন’১৯)।

আগামী ১৭ জানুয়ারি সম্মেলনের উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক নাহিদা সোবহান।

তিন দিনের এই সম্মেলনে দেশ-বিদেশের ২৫০জন শিক্ষার্থী অংশ নেবেন। তারা ৮টি কমিটিতে বিভক্ত হয়ে জাতিসংঘের পূর্ণাঙ্গ অধিবেশনের আদলে সম্মেলনে যোগ দেবেন। কমিটিগুলো হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি), ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ), এসসিবিএ, জয়েন্ট ক্রাইসিস কমিটি (জেসিসি) এবং ইউনাইটেড নেশনস নিউজ সেন্টার (ইউএনএনসি)।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী, ঊর্ধ্বতন সহকারি জনসংযোগ পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল ও  ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন এসোসিয়েশনর মডারেটর ও ঊর্ধ্বতন প্রভাষক রাফি আল মাহমুদ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন এসোসিয়েশনর সভাপতি সাফায়েত সুমন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আগামী ১৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার।

তিন দিনের এই সম্মেলন আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন। এতে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ইউএনওয়াইএসএবি (টঘণঝঅই) এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউএনআইসি, বাংলাদেশ (টঘওঈ)। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, “পৃথিবীতে নানা ধরনের সমস্যা রিরাজমান। এসব সমস্যা সমাধানে তরুণরা নানাভাবে অবদান রাখছেন। মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন সেরকমই একটি সংগঠন যার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করেন”

এই সংগঠনের বিশেষ বৈশিষ্ট হচ্ছে, এটি ছায়া জাতিসংঘের মতো কমিটি গঠন করে এবং অধিবেশন আহ্বানের মাধ্যমে সমস্যার সমাধান বের করে। এই তরুণরাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস্ কনফারেন্স’

আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯