ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড-২০১৯’র ঢাকা বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • / 207

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে এবং বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির পৃষ্ঠপোষকতায় ‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড-২০১৯’র ঢাকা বিভাগীয় রাউন্ড অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে এবং বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির পৃষ্ঠপোষকতায় ‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড-২০১৯’র ঢাকা বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস ধানমন্ডিতে চার ঘণ্টাব্যাপী (দুপুর ২.০০-সন্ধ্যা ৬০০) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুরো প্রতিযোগিতাটি পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক এম সোহেল রহমান। এছাড়া কায়সার আব্দুল্লাহ সৈকতের নেতৃত্বে একটি বিজ্ঞান কমিটি ও একটি প্রযুক্তি কমিটি প্রতিযোগিতাটি দেখভাল করেন।

একইসময়ে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেটের মেট্রপলিটন ইউনিভার্সিটি এবং দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ নিজ বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড’-এর জাতীয় পর্ব আগামী ২২ ও ২৩ মার্চ, ২০১৯ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিতে সহযোগিতা করছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক এম কায়কোবাদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড-২০১৯’র ঢাকা বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯