ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘দোহার’ ব্যান্ডের কালিকাপ্রসাদ

  • আপডেট সময় : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় পশ্চিমবাংলার জনপ্রিয় ব্যান্ড দল ‘দোহার’র সদস্য কালিকাপ্রসাদ ভট্টাচার্য নিহত হয়েছেন। তার আদি বাড়ি ছিল বাংলাদেশের সিলেট অঞ্চলে।

মঙ্গলবার সকালে বর্ধমানের গুড়াপের কাছে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

জানা যায়, বীরভূমের সিউড়িতে অনুষ্ঠান শেষে ফেরার সময় কালিকাপ্রসাদসহ পাঁচজনের গাড়িটিকে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। এতে গাড়িটি রাস্তা ছেড়ে নিচে পড়ে যায়।

পরে স্থানীয়রা কালিকাপ্রসাদসহ বাকি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক কালিকাপ্রসাদকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থাও গুরুতর।

এদিকে সড়ক দুর্ঘটনায় গুণী এ সংগীতশিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘দোহার’ ব্যান্ডের কালিকাপ্রসাদ

আপডেট সময় : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭